চিপ বিক্রির বাজার নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের ব্যবসায়িক অচলাবস্থা কাটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে চীনের বাজারে নির্দিষ্ট কিছু চিপ বিক্রির অনুমোদন দিচ্ছে মার্কিন প্রশাসন। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চপর্যায়ের সম্মেলনের প্রেক্ষাপটে এই ব্যবসায়িক অচলাবস্থা কাটানোর চেষ্টা করছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।
বিশ্লেষকরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত অত্যাধুনিক চিপের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়া বড় ধরনের বাণিজ্যিক চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তবে জেনসেন হুয়াং দুই দেশের রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি মধ্যপন্থা অবলম্বনের চেষ্টা করছেন, যাতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা সম্ভব হয়।
এনভিডিয়া কর্তৃপক্ষ আশা করছে, এই অনুমোদনের ফলে চীনের বিশাল প্রযুক্তি বাজারে তাদের অবস্থান আবার শক্তিশালী হবে। তবে সব ধরনের চিপ নয়, বরং মার্কিন বাণিজ্য বিভাগের নিয়ম মেনে নির্দিষ্ট সক্ষমতার সেমিকন্ডাক্টরই কেবল দেশটিতে রপ্তানি করা যাবে।
উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে অপরিহার্য এনভিডিয়ার চিপগুলোর চাহিদা বিশ্বজুড়ে আকাশচুম্বী। চীন-যুক্তরাষ্ট্রের এই নতুন ব্যবসায়িক মেরুকরণ বিশ্ব প্রযুক্তি বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!