ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চন্ডিপুর এলাকায় ট্রাকচাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) ভোরে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। মহাসড়কের পাশ দিয়ে হেঁটে হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!