বিশ্বের জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপে দুটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। মেটার পক্ষ থেকে ২০২৬ সালের নিরাপত্তা পরামর্শে জানানো হয়েছে, এই ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ডিভাইস ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা ছিল।
তবে মেটা জানিয়েছে, তারা দ্রুত সফটওয়্যার আপডেট প্রকাশের মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে। বড় ধরনের কোনো সাইবার হামলা বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটার আগেই ব্যবহারকারীদের জরুরি ভিত্তিতে অ্যাপটি হালনাগাদ (আপডেট) করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনাক্ত হওয়া ত্রুটিগুলোর একটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বার্তা সুবিধার সঙ্গে সম্পর্কিত। এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা বিশেষ এক ধরনের বার্তা পাঠিয়ে ব্যবহারকারীকে অজান্তেই ক্ষতিকর লিংকে নিয়ে যেতে পারত। অন্য ত্রুটিটি পাওয়া গেছে হোয়াটসঅ্যাপের কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণে। সেখানে সাধারণ ছবি বা ডকুমেন্টের আড়ালে ক্ষতিকর ফাইল পাঠিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করার সুযোগ ছিল।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ত্রুটিগুলো সরাসরি ফোন নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতা না দিলেও হ্যাকারদের জন্য অনুপ্রবেশের পথ সহজ করে দিতে পারত। মেটা নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত এই ত্রুটিকে কাজে লাগিয়ে বড় কোনো অপরাধের তথ্য পাওয়া যায়নি।
নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা কোনো সন্দেহজনক লিংক বা ফাইল খোলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!