কেউ হয়তো পড়াশোনায় অসাধারণ, যুক্তিতে তুখোড়, কিংবা কর্মক্ষেত্রে ভীষণ দক্ষ। কিন্তু সম্পর্কের টানাপোড়েন, মানসিক চাপ কিংবা আবেগ সামলাতে গিয়ে বারবার ভেঙে পড়েন। আবার এমন অনেক মানুষ আছেন, যারা হয়তো প্রচলিত অর্থে জিনিয়াস নন, তবু তাদের আশপাশে সবাই স্বস্তি খুঁজে পান। মনোবিজ্ঞানের ভাষায়, এই পার্থক্যের পেছনে কাজ করে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল কোটিয়েন্ট (ইকিউ)।
বিশেষজ্ঞদের মতে, জীবনে সফলতা শুধু আইকিউ বা মেধার ওপর নির্ভর করে না। বরং সম্পর্ক গড়ে তোলা, মানসিক স্থিতি বজায় রাখা, সামাজিক যোগাযোগ কিংবা দাম্পত্য জীবনে সুখী হওয়ার ক্ষেত্রেও ইকিউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি গবেষণায় দেখা গেছে, উচ্চ আইকিউ কিন্তু কম ইকিউ এই সমন্বয় একজন মানুষকে আত্মকেন্দ্রিক বা সামাজিকভাবে কঠিন ব্যক্তিত্বে পরিণত করতে পারে।
ইকিউ কি জন্মগত?
অনেকেই মনে করেন, আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা মানুষ জন্ম থেকেই পায়। কিছুটা জিনগত প্রভাব থাকলেও মনোবিজ্ঞান বলছে, একটি শিশুর পারিবারিক পরিবেশ, বেড়ে ওঠা এবং সামাজিক অভিজ্ঞতা তার আবেগীয় বিকাশে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
শৈশবে যদি কারও অনুভূতিকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে বড় হয়ে সে নিজের আবেগ বোঝা ও প্রকাশে সংকোচ বোধ করতে পারে। একে বলা হয় ‘চাইল্ডহুড ইমোশনাল নেগলেক্ট’। তবে স্বস্তির বিষয় হলো, চর্চার মাধ্যমে যেকোনো বয়সেই ইকিউ উন্নত করা সম্ভব।
যেভাবে বাড়াবেন আবেগীয় বুদ্ধিমত্তা:
১. নিজের অনুভূতিকে গুরুত্ব দিন
দিনের মধ্যে কয়েকবার নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি এখন কী অনুভব করছি?’ শুধু ভালো বা খারাপ নয়, অনুভূতির গভীরতা বোঝার চেষ্টা করুন। নিজের আবেগ সম্পর্কে সচেতন হওয়াই ইকিউ বৃদ্ধির প্রথম ধাপ।
২. লুকানো আবেগ চিনতে শিখুন
অনেক সময় রাগের আড়ালে লুকিয়ে থাকে ভয়, হতাশা বা নিরাপত্তাহীনতা। আবার হাসির আড়ালেও থাকতে পারে ক্লান্তি। তাই অনুভূতির সঠিক নাম খুঁজে বের করা জরুরি। এতে নিজেকে বোঝা সহজ হয়।
৩. সহানুভূতির চর্চা করুন
অন্যের অনুভূতি বোঝার ক্ষমতাই ইকিউর অন্যতম বড় শক্তি। কথা বলার সময় মন দিয়ে শুনুন, অন্যের অবস্থানে নিজেকে কল্পনা করুন। এই অভ্যাস সম্পর্ককে আরও গভীর ও আন্তরিক করে তোলে।
৪. প্রতিক্রিয়া দেওয়ার আগে থামুন
আবেগের বশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে কয়েক সেকেন্ড সময় নিন। ছোট এই বিরতিই অনেক ভুল বোঝাবুঝি, ঝগড়া বা অনুতাপ এড়াতে সাহায্য করতে পারে।
৫. নিজের অবস্থান পরিষ্কারভাবে প্রকাশ করুন
আবেগীয়ভাবে বুদ্ধিমান হওয়া মানে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া নয়। বরং নিজের অনুভূতি বুঝে, যুক্তিসঙ্গতভাবে তা প্রকাশ করতে পারাই প্রকৃত ইকিউ। মতের অমিল হলেও শান্ত ও স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরা গুরুত্বপূর্ণ।
জীবনে ভালো থাকা, সুস্থ সম্পর্ক বজায় রাখা এবং মানসিক ভারসাম্য ধরে রাখার জন্য ইকিউর গুরুত্ব দিন দিন আরও বেশি করে সামনে আসছে। নিয়মিত সচেতন চর্চাই পারে আপনাকে আবেগীয়ভাবে আরও পরিণত ও আত্মবিশ্বাসী করে তুলতে।
সূত্র: সইকোলজি টুডে
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!