গরম ধোঁয়া ওঠা ভাত অনেকের কাছেই শুধু খাবার নয়, বরং দৈনন্দিন অভ্যাসের অংশ। বাঙালির খাবার তালিকায় ভাত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তবে বর্তমান সময়ে ডায়েট ও ফিটনেস সচেতনতার কারণে অনেকেই ভাত কমিয়ে কুইনোয়া, ওটসসহ বিকল্প শস্যের দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞদের মতে, সঠিক সময় ও পরিমাণে ভাত খেলে এটি শরীরের জন্য উপকারী হতে পারে।
দুপুরই ভাত খাওয়ার সবচেয়ে ভালো সময়
নয়াদিল্লির পিএসআরআই হাসপাতালের পুষ্টিবিদ দেবজানি ব্যানার্জির মতে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে দুপুরের খাবারেই ভাত খাওয়া সবচেয়ে উপযুক্ত। কারণ, এই সময়ে ভাত খেলে শরীর সহজে শক্তি ব্যবহার করতে পারে।
তিনি জানান, ব্ল্যাক রাইস বা হোল গ্রেইন চালসহ বিভিন্ন ধরনের চালে থাকা বি-ভিটামিন মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে। পাশাপাশি ভাতে ক্যালরি তুলনামূলক কম থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে।
অনেকে জানতে চান সাদা ভাত স্বাস্থ্যকর কি না। গবেষণা অনুযায়ী, সাদা ভাতে ব্রাউন রাইসের তুলনায় ফাইবার ও পুষ্টিগুণ কম থাকে। নিয়মিত অতিরিক্ত সাদা ভাত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিসের সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে।
অন্যদিকে ব্রাউন রাইস ও লাল চাল হোল গ্রেইন হওয়ায় এতে বেশি ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান থাকে। তাই নিয়মিত খাবারের জন্য এগুলো তুলনামূলক ভালো বিকল্প হিসেবে বিবেচিত হয়।
ভাতে কত ক্যালরি থাকে
ভাতের ক্যালরি নির্ভর করে চালের ধরন ও পরিমাণের ওপর—
১০০ গ্রাম রান্না করা সাদা ভাতে প্রায় ১৩০ ক্যালরি
২০০ গ্রাম ভাতে প্রায় ২৬০ ক্যালরি
ব্রাউন রাইসে ক্যালরি কিছুটা কম হলেও ফাইবার বেশি থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে পরিমাণ বুঝে ভাত খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রাতে ভাত খাওয়া কি ঠিক?
অনেকেই মনে করেন রাতে ভাত খাওয়া হালকা খাবার হিসেবে ভালো। তবে বিশেষজ্ঞদের মতে, রাতে বেশি ভাত খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে। কারণ ভাতে থাকা স্টার্চ ও কার্বোহাইড্রেট দ্রুত হজম হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।
রাতে শরীরের কার্যক্রম তুলনামূলক কম থাকায় অতিরিক্ত শক্তি খরচ হয় না, ফলে ক্যালরি চর্বি হিসেবে জমে যেতে পারে। এছাড়া ভাত দ্রুত হজম হয়ে যাওয়ায় সকালে দ্রুত ক্ষুধা লাগার সম্ভাবনাও থাকে।
তাই রাতে ভাতের পরিবর্তে রুটি বা বেশি ফাইবারযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। ওজন কমাতে চাইলে সালাদ, সবজি বা স্যুপও রাখা যেতে পারে। তবে ভাত একেবারে বাদ দিতে না চাইলে সাদা চালের বদলে ব্রাউন রাইস বেছে নেওয়া ভালো।
ভাত খাওয়া খারাপ নয়, বরং এটি শরীরের গুরুত্বপূর্ণ শক্তির উৎস। তবে সঠিক সময়, পরিমাণ ও চালের ধরন বেছে নেওয়াটাই সবচেয়ে জরুরি। দিনের শক্তির জন্য দুপুরে পরিমিত ভাত খাওয়া সবচেয়ে উপকারী বলে মনে করছেন পুষ্টিবিদরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!