রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রবিববার (১৭ মে) বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ২১ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৮ জন, আদাবর থানা থেকে ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৭ জন এবং হাতিরঝিল থানা থেকে ৮ জনকে আটক করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. অন্তর মিয়া, মো. শান্ত মিয়া, আকিল মাহমুদ বাবু ওরফে ডানো বাবু, আহসান হাবিব, মো. আসলাম, মো. শামছুল করিম, মো. সাব্বির আলী, আনিকা, জায়েদা বেগম, মোর্শেদ আলী স্বপন, আল আমিন, রেজাউল করিম, শাকিল, ফারুকুল ইসলাম, সোহান মিয়া, ফাহিম, টুম্পা, মায়া, মাহি, সাবানা আক্তার, সম্পা, তানিসা, সায়মা, আলিম শেখ, রাব্বি ইসলাম, জনি গাজী, নাইম, তাওহীদ, ফরহাদ, সৈয়দ ইয়াসিন আলী, মোস্তফা, দেওয়ান আল হামজা ওরফে ফাহমিদ, দেওয়ান আল ফয়সাল, মাহির লাবিব, নাজমুল আহমেদ ওরফে নাইস, জোহা, শফিউল আলম ওরফে সোহেল, মামুন, সোহেল, হাসিবুর রশিদ বাচ্চু, রাকিব হোসেন, বাবু, রাকি, শাহরুখ খান, ইমরান হোসেন, রায়াননুরেন, তরিকুল ইসলাম, মামুন হোসেন ওরফে মুন্না, আব্দুল্লাহ আল মুক্তাধীর, ইকবাল হাসান, হনুফা আক্তার নুপুর, বুবি আক্তার, রুবায়েত আদনান, আব্দুল কাইয়ুম, মিরাজ, আলম, সাকিল, শামীম রেজা, রাজু আহম্মেদ, রাকিব মুন্সি, রহমান জুনায়েদ, মিন্টু ইসলাম, এনামুল হক, আলম, আব্বাস, মোস্তফা, লিটন, ইমরান, মনিরুজ্জামান বাপ্পি, আতিকুর রহমান ও সানি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!