স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের আনন্দের পর লিওনেল মেসির কাছ থেকে পাওয়া একটি পরামর্শই লামিনে ইয়ামালের কাছে স্বর্ণপদকের মতোই মূল্যবান হয়ে উঠেছে।
রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর মাঠেই দেখা হয় দুই প্রজন্মের দুই তারকার। ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরেন ১৯ বছর বয়সী ইয়ামাল। এরপর দুজনের মধ্যে অল্প সময় কথোপকথনও হয়।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়ামাল জানান, মেসি তাকে বলেছেন, ‘তুমি তোমার নিজের পথেই এগিয়ে যাও। ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্মের।’ এই কথাগুলোর গুরুত্ব বোঝাতে ইয়ামাল বলেন, ‘তার এই কথাগুলো আমার গলায় ঝুলে থাকা স্বর্ণপদকের মতোই মূল্যবান।’
আর্জেন্টিনাকে ২০২২ সালে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মেসি এবারের টুর্নামেন্টেও ছিলেন দুর্দান্ত। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত আসরে আটটি ম্যাচ খেলেই তিনি করেন ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট। ইয়ামালের কাছে মেসি এখনও সর্বকালের সেরা ফুটবলার। স্পেনের বিশ্বকাপজয়ী তারকার দাবি ‘মেসি ইতিহাসের সেরা। ছোটবেলা থেকেই আমি তাকে অনুসরণ করেছি। ম্যাচ শেষে আমি শুধু তার প্রতি আমার সম্মান জানিয়েছি।’
মেসি ও ইয়ামালের সম্পর্কের গল্প অবশ্য অনেক পুরোনো। বার্সেলোনায় খেলাকালীন ইউনিসেফ ও ক্লাবের একটি ক্যালেন্ডার ফটোশুটে অংশ নিয়েছিলেন তরুণ মেসি। সেখানে মাত্র পাঁচ মাস বয়সী ইয়ামালকে গোসল করানোর একটি ছবি তোলা হয়েছিল, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত মৌসুমে বার্সেলোনার কিংবদন্তি ১০ নম্বর জার্সিও উত্তরাধিকারসূত্রে পেয়েছেন ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালের আগে তাকে নিয়ে প্রশংসাও করেছিলেন মেসি।
আর্জেন্টাইন মহাতারকা বলেছিলেন, ‘সে অসাধারণ একজন ফুটবলার, ইতোমধ্যেই বিশ্ব তারকা। তার বয়স মাত্র ১৯ বছর, সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!