যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার রাস্তায় লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা চালু করা হয়েছে। এ উপলক্ষে এসব রিকশার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্বকে প্রতিফলিত করার কথা বলা হয়েছে। ঢাকায় চালু করা রিকশাগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙ লাল, সাদা ও নীল দিয়ে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে।
বুধবার (২০ মে) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এসব সুসজ্জিত রিকশার ছবি প্রকাশ করে। প্রকাশিত ছবিতে দেখা যায়, রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন একটি রিকশায় চড়ে এ প্রদর্শনী কার্যক্রমে অংশ নিচ্ছেন।
আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্ণ করবে। সেই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি মাত্র পার্চমেন্ট পেপার এবং ৫৬টি স্বাক্ষরের মাধ্যমে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিযাত্রার সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রের।
দূতাবাস জানিয়েছে, এই রঙিন রিকশাগুলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব, সাংস্কৃতিক মেলবন্ধন এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!