গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করে তিনি এ ঘোষণা দেন।
গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়ায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের অন্তত ১৫ জন নেতাকর্মী দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাদের মধ্যে মুতাসিম বিল্লাহ একমাত্র এনসিপি নেতা।
ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার কথা জানান।
জানা গেছে, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেওয়া নেতাদের মধ্যে মুতাসিম বিল্লাহও রয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!