গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনে দলটির বিভিন্ন পর্যায়ের অন্তত ১১ জন নেতা দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।
এরপর ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।
এ ছাড়া ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদত্যাগকারী অধিকাংশ নেতা ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। কেউ কেউ নিজের অজান্তে দলীয় পদ পেয়েছেন বলেও দাবি করেছেন।
জানা যায়, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়। পদত্যাগকারী ১১ নেতার সবাই এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্যদিকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের কল ধরলেও ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!