ঢালিউড তারকা শাকিব খানের আলোচিত সিনেমা ‘প্রিন্স’ এবার দেশের বাইরে মুক্তি পাচ্ছে। ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তির পর এবার ইতালির প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি।
জানা গেছে, ইতালির ভেনিস ও রোম শহরের দুটি সিনেমা হলে আজ শনিবার (১৮ এপ্রিল) এবং আগামী সোমবার (২০ এপ্রিল) সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, সিনেমাটির উন্নত সংস্করণ বা ‘আপডেট ভার্সন’ তৈরি করা হয়েছে। এর ডিজিটাল ফাইলে কারিগরি ত্রুটি সংশোধন করা হয়েছে। দেশে মুক্তির সময় দর্শকদের কাছ থেকে পাওয়া সাউন্ড, কালার ও ভিএফএক্স সংক্রান্ত কিছু অভিযোগ বিবেচনায় নিয়ে নতুন সংস্করণে সেগুলো আরও উন্নত করা হয়েছে।
আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত ‘প্রিন্স’ মূলত নব্বইয়ের দশকের ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি একটি অ্যাকশনধর্মী সিনেমা। এতে শাকিব খানকে দেখা গেছে শক্তিশালী এক গ্যাংস্টারের চরিত্রে।
তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।
ইতালিতে এই প্রদর্শনীর মাধ্যমে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হচ্ছে বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!