আবারও কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০২৬ সালের আসরে তার লালগালিচায় উপস্থিতি ঘিরে ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত রাজকীয় সাজে হাজির হয়ে সবাইকে মুগ্ধ করেন তিনি।
এবারের উৎসবে প্রথম উপস্থিতির জন্য ঐশ্বরিয়া বেছে নেন ঝলমলে নীল রঙের মারমেইড ধাঁচের একটি গাউন। ‘লুমিনারা’ নামের এই পোশাকটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগারওয়াল। তার নকশায় প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয় এই বিশেষ সৃষ্টি।
ডিজাইনারের ভাষ্য অনুযায়ী, আলো ও দীপ্তির সৌন্দর্য থেকেই এই পোশাকের ভাবনা এসেছে। বহু বছর ধরে বিশ্বমঞ্চে ঐশ্বরিয়ার যে গ্ল্যামার ও উপস্থিতি, সেটিই নকশায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ঐশ্বরিয়া। লালগালিচায় ফটোগ্রাফারদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানান তিনি, কখনও উড়ন্ত চুম্বন, আবার কখনও হৃদয়ের প্রতীক দেখিয়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন।
উৎসবে তার সঙ্গে দেখা যায় হলিউড অভিনেত্রী ইভা লংগোরিয়া। তারা একসঙ্গে উপস্থিত ছিলেন ‘দ্য বার্থডে পার্টি’ সিনেমার প্রদর্শনীতে। ছবিটিতে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি।
দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় নিজের ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে আলোচনায় থাকেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারের নীল আভায় মোড়া উপস্থিতিও সেই ধারাবাহিকতারই অংশ।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!