বিতর্ক আর আইনি জটিলতা পেরিয়ে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক হাসান জাহাঙ্গীরের চলচ্চিত্র ‘কনট্রাক্ট ম্যারেজ’। হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের স্থগিতাদেশ সাময়িকভাবে বাতিল হওয়ার পর গত শুক্রবার (২২ মে) দেশজুড়ে ১৬টি সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হয়।
তবে মুক্তির প্রথম দিনেই ছবিটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। কুমিল্লার একটি সিনেপ্লেক্সসহ বিভিন্ন হলে কোনো টিকিট বিক্রি হয়নি বলে হল কর্তৃপক্ষ জানিয়েছে।
কুমিল্লার কে-স্ক্রিনের ব্যবস্থাপক আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, শুক্রবারের তিনটি শো-তেই কোনো টিকিট বিক্রি হয়নি। শনিবারের শোগুলোর অবস্থাও একই রকম ছিল। তিনি বলেন, সকাল ও দুপুরের শোতে কোনো দর্শক আসেনি। সন্ধ্যার শো নিয়েও তেমন আশা দেখা যাচ্ছে না, যা হতাশাজনক।
এর আগে ছবিটির নির্ধারিত মুক্তির ঠিক আগের দিন ১৫ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এর প্রদর্শন স্থগিত করে। পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দেয়া এক অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী জেবা জান্নাতের বক্তব্যকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।
স্থগিতাদেশের বিরুদ্ধে পরে হাইকোর্টে রিট করেন পরিচালক হাসান জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত সেই সিদ্ধান্তের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেন, যার ফলে ছবিটি মুক্তির সুযোগ পায়।
‘কনট্রাক্ট ম্যারেজ’ ঘিরে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়। চিত্রনায়িকা মৌসুমী দাবি করেন, এটি প্রচলিত অর্থে কোনো সিনেমা নয় এবং যুক্তরাষ্ট্রে শুটিংয়ের সময় প্রকৃত প্রকল্প সম্পর্কে বিভ্রান্তি ছিল। অন্যদিকে, সহশিল্পী জেবা জান্নাত পোস্টারে নাম থাকলেও তিনি দাবি করেন, এ ধরনের কোনো চলচ্চিত্র বা নাটকে তিনি অংশ নেননি।
বিতর্কের আবহেই মুক্তি পাওয়া ছবিটি এখন পর্যন্ত দর্শক সাড়া পেতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!