দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক বা মডেল মন্দির নির্মাণের সরকারি পরিকল্পনা নিয়ে কটাক্ষ করেছেন লেখক ও ইসলামী আলোচক আলী হাসান উসামা। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিদেশি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণ করেছিল, আর বর্তমান সরকার নির্মাণ করবে মডেল মন্দির—যার ব্যয় মেটানো হবে জনগণের করের টাকায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সংসদে দেওয়া ‘প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার’ শীর্ষক বক্তব্যটি শেয়ার করে এসব কথা লেখেন উসামা।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আপা বানিয়েছিল মডেল মসজিদ, তাও বিদেশি অর্থায়নে; ভাইয়া বানাবে মডেল মন্দির, তাও আমার-আপনার করের টাকা থেকে। লোকে বলবে, আগেই ভালো ছিলাম! অবশ্য না বানিয়ে কী করবে! ওদের ভোট তো একচেটিয়া পেয়েছে। এমনি তো আর পায়নি। ওপারের ইশারায় পেয়েছে। আগামীতেও যাতে পায়, এ জন্য ওদের খুশি রাখা লাগবে না?’
এর আগে দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক বা মডেল মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জাতীয় সংসদে জানান ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। পরিকল্পনা থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।
জবাবে ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বর্তমানে প্রকল্প দলিল তৈরির কাজ চলছে। প্রকল্প দলিল প্রণয়নের কাজ পুরোপুরি শেষ হওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই প্রকল্পটি বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!