রাজশাহী মেডিকেল ছাত্রলীগকে ছাত্রশিবিরের ধাওয়া, প্রশাসনের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রায় দেওয়ার অভিযোগ
রাজশাহী মেডিকেল ছাত্রলীগকে ছাত্রশিবিরের ধাওয়া, প্রশাসনের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রায় দেওয়ার অভিযোগ   ছবি : এআই

রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধাওয়া দিয়েছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় কলেজের ফটক বন্ধ করে ছাত্রলীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে। পুরো ঘটনায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। পরে পুলিশ ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

পোস্টে তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজশাহী মেডিকেল কলেজে এলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় কলেজ প্রশাসন ফটক বন্ধ করে তাদের আশ্রয় দেয়। অন্যদিকে, পুরো সময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশ ওই দুই নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আজিজুর রহমান আজাদ আরও লেখেন, ক্যাম্পাসে সন্ত্রাস করে ক্লাস-পরীক্ষা বন্ধ করতে আসছে, অথচ তাদের কিছু বলা যাবে না- এটাই হলো লীগ-দলের চলমান রসায়ন।