ইবনে সিনায় মোহাম্মদ হানিফের নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়
ইবনে সিনায় মোহাম্মদ হানিফের নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়   ছবি : সংগৃহীত

মীর কাসেম আলীর ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ হানিফকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র জিএম ও হেড অব সেলস পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটির এমডি সদরুলের বিরুদ্ধে এমন নিয়োগ দেওয়ার অভিযোগও তুলেছেন অনেকে।

মাসুম আহমেদ নামের এক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘জামায়াত ফাতরামি টোটালি বাদ দাও সব জায়গায় সিন্ডিকেট তৈরি করতেছো ভালো হবে না বলে দিলাম! মীর কাসেম আলী ভাইয়ের ফাঁসির পক্ষে আন্দোলন করা শাহবাগী মোহাম্মদ হানিফকে বর্তমানে ইবনে সিনাতেই সিনিয়র জিএম ও হেড অব সেলস পদে চাকরি দিয়েছেন ইবনে সিনার এমডি সদরুল!’

‘এটা যখন পাবলিশ হয় খবরটা প্রথমেই তো ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির প্রতিবাদ করার কথা! এটার বিরুদ্ধে প্রতিবাদ করার কথা ডাকসুর ভিপি সাদিক কায়েমের! এটার বিরুদ্ধে প্রতিবাদ করার কথা ডাকসু জিএস ফরহাদের- পুরো ছাত্রশিবিরের প্রতিবাদ করার কথা!’

‘আপনারা কি এগুলা না দেখে আছেন! আপনারা স্বৈরাচারকে রুখে দিতে চান বাট তার সহযোগীদের আপনাদের মুরব্বি সংগঠন জামায়াতের প্রতিষ্ঠান ইবনে সিনায় চাকরি দিয়ে কি বার্তা দিতাছে! আপনারা কি এগুলা মাইনা নিচ্ছেন!’

‘এই শাহবাগীকে দ্রুত বহিষ্কার করেন, কপালে কিন্তু দুঃখ আছে, এটা নিয়ে পুরো জনশক্তি ক্ষেপে আছে সো সাবধান হোন কোন এক্সকিউজ না দেখিয়ে অ্যাকশন নিন!’

বনি আমিন নামের আরেক জন লিখেছেন, ‘শহীদ মীর কাসেম আলী (রহ.) শুধু ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি ছিলেন না; প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন পরিচালক ও উদ্যোক্তা ছিলেন। অথচ অত্যন্ত কষ্টের বিষয়, তাঁর ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনে সক্রিয় মোহাম্মদ হানিফ আজ ইবনে সিনায় Senior General Manager & Head of Sales পদে দায়িত্ব পালন করছেন।’

এদিকে যোগাযোগমাধ্যমে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের জাতীয় সম্মেলন ২০২৬-এর একটা বিজ্ঞতিতে মোহাম্মদ হানিফের স্বাক্ষর করা চিঠি দেখা গেছে।

যাতে ইংরেজিতে লেখা আছে, ‘National Conference 2026: Management has decided to conduct National Conference 2026 at Cox's Bazar from 4-8 January 2027. The details of the conference will be informed you at the right time, Insha Allah. Sincerely yours,’

তবে এ দাবি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল অসত্য ও মনগড়া বলে এক বিজ্ঞতিতে জানিয়েছে ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি একটি পাবলিকলি লিস্টেড কোম্পানি। বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর ও অন্যান্য সকল রেগুলেটরি অথোরিটির নিয়ম কানুন মেনেই ১৯৮৩ সাল থেকে কোম্পানির সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।’

বিজ্ঞতিতে জানানো হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ব্যক্তি /গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে ইবনে সিনা ফার্মা ও এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ কুৎসা, অসত্য ও মনগড়া বক্তব্য প্রচার করে চলেছে। যা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। কোম্পানির অভ্যন্তরীণ যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বোচ্চ বডি পরিচালনা পর্ষদ রয়েছে। কোম্পানির ভালো মন্দ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার উক্ত পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত।’

বিজ্ঞতিতে আরও জানানো হয়, ‘অতি সম্প্রতি সেলস বিভাগের কয়েকজন কর্মকর্তাকে (MPO) অসদাচরণ, আর্থিক অনিয়ম ও দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কোম্পানির সার্ভিস রুলস ও সেলস পলিসি অনুযায়ী চাকরির অবসান করা হয়েছে। ইবনে সিনা ট্রাস্টেরও কয়েকজন কর্মকর্তা নৈতিক পদস্খলনজনিত কারণে চাকরিচ্যুত হয়েছেন, যা তদন্তে প্রমাণিত হয়েছে। উক্ত চাকবিচ্যুত ব্যক্তিবর্গ তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালিয়ে ইবনে সিনা ট্রাস্ট ও ইবনে সিনা ফার্মার সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। এ ব্যাপারে কোম্পানির সম্মানিত শেয়ার হোল্ডার, সম্মানিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, কেমিস্ট ও শুভাকাঙ্ক্ষীদের কে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।’