গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, রাশেদ খানের পোস্ট।
গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, রাশেদ খানের পোস্ট।   ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

রোববার (২০ সেপ্টেম্বর) নিজের আইডিতে এ-সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।

তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? আশা করি তদন্তে সব বের হয়ে আসবে। কিন্তু এই জামায়াত নেতার গ্রেফতারের দাবিতে কি জামায়াত-শিবির মাঠে নামবে? এনসিপির নেতারা কি রাজপথে নেমে স্লোগান দিবে, হৈ হৈ রৈ রৈ জামায়াত- শিবির গেলি কই? নাকি জামায়াত নেতার এই অপকর্মের দায় নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি চুপ থাকবে? 

দেখেন, গাজী নজরুল ইসলামের সাবেক ড্রাইভার মেয়েটির আপন মামা। হয়তো ছোট্ট ভাগনির সাথে এমপির এমন সম্পর্ক মামা মেনে নিতে পারে নি! তবে মেয়েটির মা-বাবা এমন ন্যাক্কারজনক কাজের সাপোর্ট করে অপরাধ করেছে। 

আমি মনে করি, জামায়াত এমপি গাজী নজরুল ইসলামসহ মেয়েটির বাবা-মায়ের অতি লোভেরও শাস্তি হওয়া উচিত। জামায়াত-শিবির, এনসিপির দিকে পুরো জাতি তাকিয়ে আছে, কখন তারা হত্যার প্রতিবাদে লংমার্চের আহ্বান করে....

এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।    

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।