বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
এলপিজি ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, কমিশন বৃদ্ধি এবং অন্যান্য দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতি ও শুক্রবার) সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন।
এ পরিস্থিতিতে সরকার জানিয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও অস্থিরতা বিরাজ করছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংগ্রহের উৎস সীমিত হয়ে পড়েছে। এ অবস্থায় দেশের ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে মূল্য ধরে রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে সরকার।
ধর্মঘটের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি খাতে সংকট চলাকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে ধর্মঘটের মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য হবে না। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা নিয়ে নির্বাচিত সরকার হিসেবে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে।
এলপিজি ব্যবসায়ীদের প্রতি আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ধর্মঘটের পরিবর্তে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা উচিত।
এদিকে, ব্যবসায়ীদের ঘোষিত কর্মসূচি কার্যকর হলে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি বাজারে সরবরাহ পরিস্থিতির ওপরও প্রভাব পড়তে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!