মানুষ ও প্রাণীর মধ্যকার ভালোবাসা আর বিশ্বস্ততার গল্প যুগে যুগে মানুষকে আবেগাপ্লুত করেছে। এবার প্রভুভক্তির তেমনি এক অবিশ্বাস্য ও হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হলো ভারতের মধ্যপ্রদেশ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে মারা যান প্রদীপ জৈন নামে এক ব্যক্তি। আর প্রিয় মালিকের শেষ বিদায়ের কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছে তার দীর্ঘ ১৫ বছরের সঙ্গী পোষা কুকুরটিও। পরিবারের সদস্যদের দাবি, মালিকের চলে যাওয়ার শোক সইতে না পেরেই মৃত্যু হয়েছে অবলা প্রাণীটির।
মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেতুল জেলার বাসিন্দা ৬৭ বছর বয়সী প্রদীপ জৈন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত রোববার সকালে হাসপাতাল থেকে প্রদীপের মরদেহ বাড়িতে আনা হলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ ১৫ বছর ধরে পরম যত্নে আগলে রাখা পোষা কুকুরটি মালিককে মৃত অবস্থায় দেখেই নিস্তেজ হয়ে পড়ে। প্রদীপের নিথর দেহের পাশ থেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না তাকে।
প্রদীপের স্বজনরা জানান, মরদেহ বাড়িতে আনার পর থেকেই কুকুরটির চোখে-মুখে স্পষ্ট শোকের ছাপ দেখা যায়। বাড়িতে মানুষের ভিড় থাকায় রাতের বেলা কুকুরটিকে অন্য একটি ঘরে আটকে রাখা হয়েছিল। কিন্তু সারারাত সে একটুও ঘুমায়নি; অনবরত ছটফট করেছে আর আর্তনাদ করে মালিকের কাছে যেতে চেয়েছে।
পরদিন সোমবার সকালে কুকুরটিকে শেষবারের মতো প্রদীপের মরদেহের কাছে আসার সুযোগ দেওয়া হয়। খাটিয়ার পাশে এসে চরম স্তব্ধতায় কয়েক মিনিট চুপচাপ বসে থাকে কুকুরটি। যেন প্রিয় প্রভুকে শেষবারের মতো বিদায় জানায় সে। এরপর ধীর পায়ে নিজে নিজেই ভেতরের ঘরে চলে যায়। এর কিছুক্ষণ পরেই ঘরের মেঝেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অবলা প্রাণীটি।
প্রদীপের পরিবারের সদস্যরা বলেন, কুকুরটি দীর্ঘ ১৫ বছর ধরে প্রদীপের সঙ্গে ছায়ার মতো ছিল। অবলা প্রাণী হলেও সে মালিকের মৃত্যু মেনে নিতে পারেনি। শোকের ধাক্কা সইতে না পেরেই সে পৃথিবীর মায়া ত্যাগ করেছে।"
মানুষ ও কুকুরের এই নিঃস্বার্থ ভালোবাসার গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!