সাম্প্রতিক সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড। তার দাবি, এ যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ই এখন জটিল কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইল্যান্ড বলেন, ‘ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়।’
তার মতে, পুরো সংঘাতজুড়ে ইরানের নেতৃত্ব ও সামরিক কাঠামো অটুট ছিল। একই সঙ্গে তারা নিজেদের সক্ষমতাও প্রদর্শন করতে সক্ষম হয়েছে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে যেকোনো আলোচনায় তেহরান আরও শক্ত অবস্থানে থাকবে বলে মনে করেন তিনি।
আইল্যান্ড আরও বলেন, বর্তমানে ওয়াশিংটন স্পষ্ট চাপের মধ্যে রয়েছে। তার দাবি, এখনকার কূটনৈতিক তৎপরতার প্রধান লক্ষ্য হলো সংঘাত বন্ধ করা, ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো নয়।
তিনি পরিস্থিতিটিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল—উভয়ের জন্যই কঠিন বাস্তবতা হিসেবে বর্ণনা করেন।
সূত্র: মিডল ইস্ট আই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!