রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগ থাকা একটি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে চাঁদাবাজির একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানান তেজগাঁও বিভাগ গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ।
তিনি জানান, আদাবর এলাকা থেকে গত বুধবার রাতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ থাকায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন থানায় মামলা হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, নয়ন হোসেন নামে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা নেই। এই নামের আসামি কাউকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা আছে কিনা জানা নেই। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাও জানা নেই।
তবে পুলিশের কেউ কেউ বলেছেন, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে নয়নের বিরুদ্ধে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!