এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর। সেভাবেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলাফল দেখবেন যেভাবে
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে না গিয়ে অনলাইনে এবং মোবাইল খুদে বার্তার (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন:
অনলাইন রেজাল্ট পোর্টাল
শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) এর 'Result' কর্নারে প্রবেশ করতে হবে (Education board results gov bd website check)।
রোল নম্বর (Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) ও শিক্ষা বোর্ডের নাম সিলেক্ট করে খুব সহজেই ব্যক্তিগত ফলাফল দেখা ও মার্কশিট ডাউনলোড করা যাবে।
প্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষাবোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে।
মোবাইলে ক্ষুদেবার্তা
যেকোনো মোবাইল অপারেটর থেকে নিচের নিয়মে টাইপ করে পাঠাতে হবে:
HSC Board Name (First 3 Letters) Roll 2026 পাঠিয়ে দিন 16222 নম্বরে। (উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন)
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!