আটলান্টিক মহাসাগরের নাম নিজের নামে, অর্থাৎ ‘ট্রাম্প মহাসাগর’ রাখার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। তবে ট্রাম্পের দাবি, পিচাই তাকে জানিয়ে দিয়েছেন, এবার আর এমন নাম পরিবর্তনে রাজি নয় গুগল।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে এ কথা জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দুই পাশের মহাসাগর- আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের কোনো একটির নামের সঙ্গে নিজের নাম অথবা ‘আমেরিকা’ যুক্ত করার কথা ভেবেছিলেন তিনি।
সমাবেশে ট্রাম্প বলেন, এই দুটি মহাসাগর ছাড়া অন্য কোনো মহাসাগরের সঙ্গে আমি ট্রাম্প বা আমেরিকা নাম যুক্ত করতে যাচ্ছি না।এরপর গুগল ম্যাপসে আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করা সম্ভব কি না, তা জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেন বলে জানান তিনি।
এর আগে ট্রাম্পের নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপসে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ ও লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ দেখানো হয়েছিল।গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে কথোপকথনের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প তাকে ‘মেধাবী ব্যক্তি’ বলে উল্লেখ করেন। গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনেরও প্রশংসা করেন তিনি। দুজনকেই ‘অসাধারণ মেধাবী’ আখ্যা দিয়ে রসিকতা করে বলেন, ‘গালফ’ নিয়ে তারা এখনো কিছুটা আতঙ্কিত।ট্রাম্প বলেন, তিনি পিচাইকে সরাসরি প্রস্তাব দিয়েছিলেন, সুন্দর, আমি আটলান্টিক মহাসাগরের কথা ভাবছি। তুমি কি এটা করতে পারবে? জবাবে পিচাই বলেন, না, না, না। এবার আমি এটা করছি না। মহাসাগর আলাদা বিষয়, স্যার। এগুলো অনেক দেশের সীমানাজুড়ে বিস্তৃত। দয়া করে আমাদের এমনটা করতে বলবেন না।
এরপর ট্রাম্প সমাবেশে উপস্থিত লোকজনকে বলেন, তাহলে সম্ভবত আমি আর এগোবো না। আমার কি প্রস্তাবটি বাদ দেওয়া উচিত? নিজের প্রশ্নের জবাব নিজেই দিয়ে তিনি বলেন, আমার মনে হয়, আটলান্টিক মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগরই থাকুক।এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও গুগল তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। ফলে পিচাইয়ের সঙ্গে কথোপকথনের যে বিবরণ ট্রাম্প দিয়েছেন, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!