জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত কোনো কর্মসূচি না থাকলেও জুমার নামাজের পর খতিব মাওলানা আব্দুল মালেকের অপসারণ চেষ্টার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি আলেমদের একাংশ।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজ শেষে মসজিদের উত্তর গেট প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী ওলামা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীসহ একদল মুসল্লি অংশ নেন।
সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মসজিদের বর্তমান খতিবকে অপসারণের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়। এ সময় বিক্ষোভকারীরা জামায়াত-শিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
তবে মসজিদ এলাকায় ব্যাপক জনসমাগম ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিক্ষোভ শেষ হয়।
এদিকে শুক্রবার নিজের ফেসবুক পেজে আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান বলেন,
মুসল্লীদের ইচ্ছা ছিল, মালেক হুজুরকে প্রতিহত করতে তাদের আমীর আসলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে। ঠিক গোলাম আজমকে যেভাবে জুতার মালা পরানো হয়েছিল।
জুম্মা মোবারক
উল্লেখ্য, বিক্ষোভে অংশ নেওয়া জমিয়তে উলামায়ে ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে ৪টি আসনে দলীয় প্রতীকে অংশ নিয়েছিল। তবে কোনো আসনেই দলটি জয়লাভ করতে পারেনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!