সৌদি আরবে কাগজপত্রসংক্রান্ত জটিলতায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ ও তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত এবং তার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে তার দ্রুত মুক্তির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে তার অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আহমেদ আলী মুকিবকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় কূটনৈতিক পর্যায়ে সতর্কতার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানা গেছে।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, আহমেদ আলী মুকিব গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের ছুটি নিয়ে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের পরও তিনি দেশে ফেরেননি।
আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য না আসায় পুরো বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!