সমাজ ও সংস্কৃতিতে অসামান্য অবদান এবং অনন্য সাংগঠনিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ‘কমিউনিটি ইম্প্যাক্ট অ্যান্ড কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আদর। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডভান্সড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক।
রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল ‘ইন্টারকন্টিনেন্টাল’-এ ‘ওয়েলবিয়িং বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত এক জমকালো ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আদরের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিসেস ফারজানা শারমিন।
বর্ণাঢ্য এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. মেজবাহ উদ্দিন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও অর্থনীতিবিদ মোহাম্মদ নুরুল আমিন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান হোসেন,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া ও জার্নালিজম বিভাগের শিক্ষক বোরহান ফয়সালসহ অসংখ্য গুণগ্রাহী। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আদর আয়োজক কর্তৃপক্ষ এবং মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। সমাজ ও সংস্কৃতির কল্যাণে আমার এই প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!