শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”, “শিক্ষা আর সন্ত্রাস একসাথে চলে না”, “সিটি কলেজে হামলা কেন, প্রশাসনের জবাব চাই”, “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান” এবং “সন্ত্রাসী আর করিস না, পিঠের চামড়া থাকবে না”।
পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, অফিস সম্পাদক হাসিবুর রহমান ও সাংস্কৃতিক সম্পাদক ওয়ায়েস কুরুনীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, বর্তমানে দেশ একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি দল দেশকে নিজেদের সম্পত্তি মনে করে হত্যা, গুম, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, ঢাকার একটি কলেজে আধিপত্য বিস্তারের জেরে একজন সাধারণ শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং চট্টগ্রামে একজনের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়।
তিনি আরও উল্লেখ করেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে ছাত্রশিবির কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। পাশাপাশি তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!