“নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো” স্লোগানকে ধারণ করে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রমনা পার্ক-এর অরুণোদয় গেটে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানসুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রায় দেশীয় সাংস্কৃতিক সংসদের পাশাপাশি দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন—সাইমুম, জাগরণ, অনুপম, সন্দীপন ও উচ্চারণ শিল্পীগোষ্ঠী-এর শিল্পী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও সংগঠকেরা অংশগ্রহণ করেন। বর্ণিল সাজসজ্জা, মুখোশ ও নানা প্রতীকী উপস্থাপনায় শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত।
র্যালি শেষে রমনা পার্ক-এর বকুলতলায় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে দেশের খ্যাতিমান শিল্পীরা গান, আবৃত্তি, লোকগান ও পুঁথিপাঠ পরিবেশন করবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!