ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে জয়ের আনন্দের পাশাপাশি সমালোচকদেরও একহাত নিলেন অধিনায়ক লিওনেল মেসি।
মেসি মনে করেন, চলতি বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনাকে ঘিরে নানা সমালোচনা ও বিতর্ক তৈরি করা হয়েছিল। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সেই সব প্রশ্নের জবাব দিয়েছে তার দল।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘আর্জেন্টিনার মানুষ সবসময় আরও বেশি চায়। আমরা জানতাম, এই ম্যাচে হারলে অনেকেই সমালোচনা করত। কিন্তু আমরা মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের সেই সুযোগই দিইনি। সবাইকে জবাব দিতে পেরেছি।’
৩৯ বছর বয়সী এই মহাতারকা নিজে গোল না করলেও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনার ফাইনালে ওঠার নেপথ্যের অন্যতম নায়ক ছিলেন। এখন শিরোপা জিততে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে মেসিরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!