শিশু রামিশাকে নিয়ে দেয়া তামিম ইকবালের পোস্ট।
শিশু রামিসাকে নিয়ে পোস্ট করেছেন তামিম ইকবাল।   ছবি: তামিম ইকবালের ফেসবুক থেকে নেয়া

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে হত্যা করার ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জাস্টিস ফর রামিসা’ দাবিতে চলছে প্রতিবাদ। হৃদয়বিদারক এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২১ মে) নিজের ফেসবুক পেজে রামিসার একটি ছবি পোস্ট করেন তামিম। ছবিতে বড় অক্ষরে লেখা ছিল— ‘জাস্টিস ফর রামিসা’। কোনো দীর্ঘ বক্তব্য না দিলেও, তার এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই হাজারো মানুষ পোস্টটিতে প্রতিক্রিয়া জানান এবং বিচার দাবিতে মন্তব্য করেন।

রামিসার মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন একটাই দাবি— রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।