রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর ‘বর্বরোচিত হামলা’ চালানো হয়েছে।
রোববার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিবৃতিতে তিনি হামলায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
জামায়াতের এই নেতা বলেন, ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করার পরও সাংবাদিকরা ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তার দাবি, গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে হামলায় জড়িতদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার না করা বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
মুক্ত সাংবাদিকতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অপরাধী যে পক্ষেরই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা।
তিনি সতর্ক করে বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ভবিষ্যতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পাশাপাশি একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়া এবং বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!