ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর দেড় শতাধিক নেতাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে যোগ দেবেন তারা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে নেতাদের কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!