শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য সংবলিত বইয়ের লেখক ডা. এএসএম বদরুদ্দোজাকে গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনয়নের প্রজ্ঞাপনের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে চেয়ারম্যান মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ-সংক্রান্ত রিট পিটিশন নম্বর ১৫৭৫৯/২০২৬।
রিট আবেদনটি করেছেন ডা. মোহাম্মদ রিফায়েত উল্লাহ শরীফ। তিনি সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য, পরিচালক ও গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্মারকের মাধ্যমে ডা. এ এস এম বদরুদ্দোজাকে সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রিফায়েত উল্লাহ শরীফ। শুনানি শেষে আদালত প্রজ্ঞাপনটির কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
রিট আবেদনে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ১৮(২) ধারা অনুযায়ী, গভর্নিং বডির চেয়ারম্যান উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু ডা. বদরুদ্দোজা বর্তমানে সিটি মেডিকেল কলেজের কোনো উদ্যোক্তা নন বলে দাবি করেছেন রিটকারী।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১৫ সালে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে ডা. বদরুদ্দোজা তার সব শেয়ার বিক্রি করে দেন এবং এর সম্পূর্ণ মূল্য বুঝে নেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকেও অব্যাহতি নেন তিনি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের একটি চিঠিতে তাকে ‘সাবেক চেয়ারম্যান’ হিসেবে উল্লেখ করেছিল।
রিটে বলা হয়েছে, বর্তমান গভর্নিং বডির মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো কারণ দর্শানোর নোটিশ বা শুনানির সুযোগ না দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ ছাড়া আইন অনুযায়ী সরকার, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন করে প্রতিনিধি রাখার বিধান থাকলেও বিতর্কিত প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সদস্য করা হয়েছে বলে আপত্তি জানানো হয়েছে।
বইয়ে জিয়া পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্য
রিট আবেদনে ডা. এএসএম বদরুদ্দোজা রচিত ‘বঙ্গবন্ধুর কাল্পনিক সাক্ষাৎকার ও কয়েকটি নিবন্ধ’ বইয়ের বিভিন্ন বক্তব্যও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ প্রকাশিত বইটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে বলে দাবি করেছেন রিটকারী।
অন্যদিকে, বইটির ২১ নম্বর পৃষ্ঠায় ‘জননেত্রী শেখ হাসিনা: সোনার বাংলার পথিকৃৎ’ শিরোনামে শেখ হাসিনার প্রশংসামূলক একটি নিবন্ধও রয়েছে।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আইন অনুযায়ী মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত হওয়ার কথা। যিনি প্রতিষ্ঠানের সব শেয়ার বিক্রি করে মূল্য বুঝে নিয়েছেন এবং চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছেন, তাকে প্রতিষ্ঠাতা দেখিয়ে চেয়ারম্যান মনোনয়ন দেওয়া সম্পূর্ণ বেআইনি। এ কারণেই মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!