জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।   ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘সুপারিনটেনডেন্ট (পুরুষ)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২১ মে, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
পদের নাম: সুপারিনটেনডেন্ট (পুরুষ)
পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস/স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা: এমবিবিএসসহ আর্মি মেডিকেল কোর থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বা তদূর্ধ্ব পর্যায়ের যোগ্যতা সম্পন্ন প্রার্থী এবং ডিজি হেলথ ও সিভিল সার্জন থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: অনুরূপ কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৬৫ বছর

কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ মে, ২০২৬ পর্যন্ত।