নগদ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও পরিবহনে নিরাপত্তা বাড়াতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের জন্য বিশেষ ব্যাংক হিসাব খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে কাস্টডিয়াল হিসাব খুলে বৈদেশিক মুদ্রার নোট জমা রাখতে পারবেন তাঁরা।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, মানি চেঞ্জারদের জন্য খোলা এসব হিসাব কেবল বৈদেশিক মুদ্রার নোট জমা, উত্তোলন ও নিরাপদ হেফাজতে রাখার কাজে ব্যবহার করা যাবে। তবে এসব হিসাবে জমা রাখা অর্থের ওপর কোনো ধরনের সুদ পাওয়া যাবে না। নির্ধারিত সীমার বেশি অর্থ জমা হলে ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
নগদ বৈদেশিক মুদ্রা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রেও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য মানি চেঞ্জারদের বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমার আওতায় থাকতে হবে। এডি ব্যাংক নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবাদাতা প্রতিষ্ঠান কিংবা নিরাপত্তা প্রহরীসহ উপযুক্ত পরিবহনব্যবস্থা ব্যবহার করতে হবে।
এ ছাড়া দিনের শেষ সময়ে যাতে মানি চেঞ্জাররা সহজে বৈদেশিক মুদ্রা জমা দিতে পারেন, সে জন্য এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কাস্টডিয়াল হিসাব থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে মানি চেঞ্জারদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক অথবা উত্তোলন স্লিপ ব্যবহার করতে হবে। তবে হিসাবে যত অর্থ জমা থাকবে, তার বেশি উত্তোলন করা যাবে না। এসব হিসাবে ওভারড্রাফট বা ঋণ নেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়েছে, কাস্টডিয়াল হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, প্রবাসী আয় পাঠানো কিংবা তৃতীয় পক্ষের সঙ্গে কোনো ধরনের লেনদেন করা যাবে না। হিসাবের সব কার্যক্রম বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমেই পরিচালনা করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে মানি চেঞ্জারদের কাছে থাকা নগদ বৈদেশিক মুদ্রা সরাসরি ব্যাংকে জমা রেখে নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে স্বচ্ছতা ও নিয়মকানুন অনুসরণের সুযোগ বাড়বে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!