কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা   ছবি : সংগৃহীত

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।