চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু)–এর মেয়াদ শেষ হওয়ার আর মাত্র ১৭ দিন আগে শপথ নিলেন কার্যনির্বাহী সদস্য আকাশ দাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে শপথ অনুষ্ঠানে অনুপস্থিত থাকা এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্ত চলায় দীর্ঘদিন তাঁর শপথ গ্রহণ আটকে ছিল। মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান তাঁর শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন আকাশ দাশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হলে তিনি নির্ধারিত শপথ অনুষ্ঠানে উপস্থিত হননি।
পরে বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি গত ২৫ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পর মঙ্গলবার তাঁকে শপথ পড়ানো হয়েছে।
এদিকে চাকসুর গঠনতন্ত্রের ৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের মেয়াদ শপথ গ্রহণের দিন থেকে এক বছর। এই মেয়াদ শেষ হলে কার্যনির্বাহী কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।
তবে নির্বাচনের প্রায় এক বছর পর শপথ নেওয়ায় আকাশ দাশের মেয়াদ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আকাশ দাশের মেয়াদ চাকসুর বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার দিনই শেষ হবে। তিনি উপনির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলেও তাঁর ক্ষেত্রে আলাদাভাবে এক বছর, তিন বছর বা পাঁচ বছরের মেয়াদ কার্যকর হবে না। সংসদের মেয়াদ যে দিন শেষ হবে, তাঁর মেয়াদও একই দিনে শেষ হবে।
শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, চাকসুর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে যে মঙ্গলবার আকাশ দাশের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!