প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু
প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু।   ছবি: সংগৃহীত

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে যারা নিয়োগপত্র পাননি তাদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে রংপুর, সিরাজগঞ্জ, পাবনা, খুলনায় নিয়োগপত্র পেয়েছেন বেশ কয়েকজন প্রার্থী।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতের মধ্যেই সব জেলায় নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রংপুর থেকে একজন প্রার্থী জানিয়েছেন, রংপুরে প্রথম ধাপে যাদের নিয়োগপত্র ওয়েবসাইটে প্রকাশিত হয়নি দ্বিতীয় ধাপে তাদের নিয়োগপত্র প্রকাশিত হয়েছে।

সিরাজগঞ্জে দ্বিতীয় ধাপে নিয়োগপত্র প্রকাশিত হয়েছে বলে সেখানকার একজন জানিয়েছেন।

খুলনা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, নিয়োগ কার্যক্রম চলমান আছে।
সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে। সবাই নিয়োগপত্র পেয়ে যাবেন।

নিয়োগপত্র পাওয়ার দাবিতে রোববার দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। দাবি পূরণ না হলে সোমবার সকাল ১০টা থেকে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।