জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১১৫২১ ও ২১১৫০১-এর পরীক্ষা। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ পরিবর্তন ছাড়া অনার্স প্রথম বর্ষ পরীক্ষার অন্য সব পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশোধিত সময়সূচি দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর, সব আঞ্চলিক কেন্দ্র এবং অধিভুক্ত অনার্স কলেজের অধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!