রাঙামাটির সাজেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা কর্তৃক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে হামলা, লাঠিচার্জ এর ঘটনার প্রতিবাদ এবং সাজেকবাসীর ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে দুই জেলায় এ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা অবরোধ কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি এবং জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন কর্মসূচির আওতামুক্ত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!