নওগাঁর বদলগাছীতে একটি বড় জলাশয় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মেহেরপুর জেলার নূর ইসলাম ও তার স্ত্রী কার্তিকাহার গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নূর ইসলাম ও সুমাইয়ার বিয়ে হয়েছিল মাত্র ৬ মাস আগে। গতকাল বিকেলে নূর ইসলাম স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে অনেকের সঙ্গে গোসলে নামেন নূর ইসলাম। পাড়েই দাঁড়িয়ে ছিল তার স্ত্রী। এরপরই পানিতে তলিয়ে যায় নূর ইসলাম।
এদিকে, স্বামীকে খুঁজতে পানিতে নেমে পড়ে স্ত্রী সুমাইয়াও। কিছুক্ষণের মধ্যে তিনিও নিখোঁজ হন। ঘটনা টের পেয়ে খোঁজ শুরু করে আশপাশের লোকজন। আধাঘণ্টা পর দুজনকেই অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় স্থানীয়রা তাদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি জানান, দুপুরেই স্থানীয়রা ওই দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে দেখা যায়, তারা হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
বদলগাছী থানার ওসি রুহুল অমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসাপাতালেই তাদের সুরতহাল করা হয়েছে। মরদেহে আঘাতের কোন চিহ্ন নেই। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!