ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেলকে (২৮)আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাতে পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সবুজবাগ এলাকায় গাঁজা সেবনের সময় আদনান রুবেলকে আটক করা হয়। তিনি নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং সবুজবাগ এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে একই রাতে ঝালকাঠি–বরিশাল মহাসড়কের কালিজিরা এলাকায় তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবাসহ হাসিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বরিশাল শহরের জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ছাত্রদলের কোনো নেতার বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!