আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃত করেছে এবং ক্ষমতায় এসে দেশের বিভিন্ন অর্জন নিজেদের নামে নেওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২৫ জুলাই) বগুড়া শহরে উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে শহরের হোটেল মমো-ইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, ইতিহাসকে কখনো রাজনৈতিক দিক দিয়ে বিবেচনা করা যাবে না। যেখানে, যে সময়ে যা ঘটেছে, ইতিহাসকে সেভাবেই মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করেছে। তারা ক্ষমতায় এলেই সবকিছু নিজেদের নামে করে ফেলে।
তিনি বলেন, ইতিহাস কখনও ক্লোজ বা শেষ হয়ে যায় না। নতুন নতুন তথ্য সামনে আসবে এবং সেই তথ্যের ভিত্তিতে ইতিহাসের মূল্যায়ন হবে। ইতিহাসকে রাজনীতি দিয়ে পরিচালিত করলে তা সঠিক থাকে না। ইতিহাস চর্চা ও সঠিক মূল্যায়নের দায়িত্ব ঐতিহাসিকদের।
বিএনপির প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি কখনও ভোট ছাড়া ক্ষমতায় আসেনি। বাংলাদেশের যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছে। মানুষের বিএনপির ওপর আস্থা রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে অনেক ধরনের কথা হয়েছে। বিভিন্ন দল নানা কৌশল নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দিয়েছে। মানুষ বিশ্বাস করে, বিএনপি দেশ পরিচালনা করতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!