পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে ফারিয়ার উদ্যোগে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-রুহিয়া সড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল।
প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন আটোয়ারী ফারিয়া’র সভাপতি মোঃ সাইফুল হক, সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএসহ অন্যান্য ভাতাদি প্রদান ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদানের দাবীতেই সারাদেশে একযোগে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!