পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে চাঁদপুরে প্রতিবাদী মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
সোমবার (১১ মে) সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
‘দালাল নয়, আমরা শিক্ষিত জনগোষ্ঠী’ স্লোগান নিয়ে আয়োজিত এই মানববন্ধনে চাঁদপুর সদর উপজেলার প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন। ফারিয়া চাঁদপুর শাখার সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তারা বলেন, সারাদেশে ৩ লক্ষাধিক উচ্চশিক্ষিত যুবক জীবন ঝুঁকি নিয়ে ওষুধ সরবরাহ নিশ্চিত করলেও তাদের ‘দালাল’ আখ্যা দিয়ে হেনস্তা করা হচ্ছে।
বক্তারা গত ৪ মে ঢাকা মেডিকেল থেকে ১২ জন প্রতিনিধিকে আটকের তীব্র নিন্দা জানান। অবিলম্বে এই হয়রানি বন্ধ না হলে সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!