ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে বিভিন্ন ওষুধ কোম্পানির কয়েকজন প্রতিনিধিকে দালাল সন্দেহে আটক ও হয়রানি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা মোড়ে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা ফারিয়ার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ম্যানেজার ফোরাম সভাপতি মোৎ রফিক, উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন সরকার।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনএসআই ও পুলিশের যৌথ দালালবিরোধী অভিযানে প্রায় ৬০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন ওষুধ কোম্পানির প্রতিনিধিও ছিলেন। এ ঘটনায় সারাদেশের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিত করা এবং ফার্মাসিউটিক্যালস খাতকে এগিয়ে নিতে কাজ করেন। তাদেরকে দালাল আখ্যা দিয়ে হয়রানি না করে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এ সময় পীরগঞ্জ উপজেলা ফারিয়ার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!