মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিকট বিস্ফোরণের শব্দ
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিকট বিস্ফোরণের শব্দ।   সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বেশ কয়েকটি বস্তু পাওয়া গেছে। পরে তা নিষ্ক্রিয় করার সময় মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮ টা ১৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত)  আব্দুস সালাম।

জানা গেছে, রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বেশ কয়েকটি বস্তু পাওয়া গেছে। এর মধ্যে দুইটিকে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম ডিস্পোজাল ইউনিট। নিষ্ক্রিয় করার সময় মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ হয়।