ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা।   ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
 
সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১১টি সিএনজি ও ৪৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৩১৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
 
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, ৬ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫৫ টি সিএনজি ও ১৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪ টি বাস, ৮টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি, ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯ টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ৩১১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৯টি বাস, ৫টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩০২টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৬৩৫টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।