পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে লাহোর বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
আমিনুল ইসলাম মূলত হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর মানোন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং পদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন।
বুলবুলের আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাহোর কালান্দার্স তাদের তৃণমূল পর্যায়ের ক্রিকেট আরও জোরদার করতে চায়। একই সঙ্গে বাংলাদেশে নিজেদের ক্রিকেট কার্যক্রম বিস্তারের পরিকল্পনাও রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির, যার অংশ হিসেবেই আমিনুলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ক্রিকেট প্রশাসনেও সমৃদ্ধ পথচলা বুলবুলের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ এক দশক বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ‘ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া)’ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) কাজ করারও অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আমিনুল ইসলাম বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!