অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরে মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে যুব বিভাগের চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র্যালিটি বের করা হয়। নগরের বহদ্দারহাট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজকদের দাবি, র্যালিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এ সময় অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি শেষে শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!